কাঞ্চনপুর, ৫ আগস্ট: এলাকায় ক্রমবর্ধমান চুরি ও ডাকাতির ঘটনার প্রতিবাদে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে কাঞ্চনপুরের শান্তিপুর এলাকার বাসিন্দারা বুধবার মহকুমা পুলিশ আধিকারিকের (এসডিপিও) কাছে স্মারকলিপি প্রদান করেন।স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় একের পর এক চুরি ও ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। রাতে নিরাপত্তাহীনতার কারণে বাসিন্দারা চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।প্রতিনিধিদলের পক্ষ থেকে এলাকায় নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং চুরি-ডাকাতির ঘটনাগুলির দ্রুত তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।নাগরিকদের বক্তব্য, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে আরও বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা।মহকুমা পুলিশ আধিকারিক অভিযোগগুলি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়েছে।
চুরি-ডাকাতিতে অতিষ্ঠ শান্তিপুরবাসী, নিরাপত্তার দাবিতে এসডিপিওর দ্বারস্থ নাগরিকরা
