আগরতলা, ৫ আগস্ট: বিভিন্ন দাবি-দাওয়া পূরণের দাবিতে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিল স্বাভাবিক জীবনে ফিরে আসা প্রাক্তন জঙ্গিদের সংগঠন। বুধবার এক সাংবাদিক বৈঠকে JARC ও JAC-এর নেতারা ঘোষণা করেন, নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের দাবিগুলি পূরণ না হলে আগামী ১৩ আগস্ট রাজ্যের বিভিন্ন স্থানে রেল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে।সংগঠনের নেতাদের দাবি, দীর্ঘদিন ধরে পুনর্বাসন ও অন্যান্য প্রতিশ্রুতির বাস্তবায়নের দাবিতে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে আসছেন। কিন্তু এখনও পর্যন্ত সন্তোষজনক পদক্ষেপ না নেওয়ায় তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন।সাংবাদিক বৈঠকে নেতারা আরও জানান, এই কর্মসূচিতে নতুন প্রজন্মের যুবকদেরও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে আন্দোলন শান্তিপূর্ণভাবেই পরিচালিত হবে বলে তারা দাবি করেন।এদিকে, সংগঠনের ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক মহল ও প্রশাসনিক স্তরে আলোচনা শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতির ওপর প্রশাসন নজর রাখছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দাবি না মানলে ১৩ আগস্ট রেল-সড়ক অবরোধের হুঁশিয়ারি, যৌথ মঞ্চের সাংবাদিক বৈঠকে ঘোষণা
