Headlines

রাজ্যপালের হাত ধরে ‘টিবি মুক্ত ভারত’ অ্যাপের সূচনা, টিবি সচেতনতা কর্মশালার উদ্বোধন

আগরতলা, ৫ আগস্ট: টিবি নির্মূলের জাতীয় লক্ষ্যকে সামনে রেখে বুধবার এক টিবি সচেতনতা বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে ‘টিবি মুক্ত ভারত’ অ্যাপ-এরও উদ্বোধন করেন।অনুষ্ঠানে রাজ্যপাল রিমোটের বোতাম টিপে অ্যাপটির শুভ সূচনা করেন এবং যক্ষ্মা নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ ও সময়মতো চিকিৎসার গুরুত্বের ওপর জোর দেন।আয়োজকদের মতে, ‘টিবি মুক্ত ভারত’ অভিযানের লক্ষ্য বাস্তবায়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন অ্যাপটি টিবি সংক্রান্ত তথ্য, সচেতনতা বৃদ্ধি এবং রোগী পরিষেবাকে আরও সহজ ও কার্যকর করতে সহায়ক হবে।কর্মশালায় স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা টিবি নির্মূলে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *