Headlines

ফের দুষ্কৃতীদের নিশানায় স্কুল! ট্রান্সফরমারে নাশকতা, নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

আগরতলা, ৫ আগস্ট: শ্রীনগর থানার অধীন আনন্দনগর শ্যামাপ্রসাদ বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ফের নাশকতার অভিযোগ সামনে এসেছে। মঙ্গলবার গভীর রাতে দুষ্কৃতীরা বিদ্যালয়ের ট্রান্সফরমারের তালায় এম-সিল জাতীয় আঠা লাগিয়ে দেওয়ায় বুধবার সকালে চাঞ্চল্যের সৃষ্টি হয়।বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকালে শিক্ষক-শিক্ষিকারা স্কুলে এসে ট্রান্সফরমারের তালায় আঠা লাগানো দেখতে পান। এরপর বিষয়টি শ্রীনগর থানায় লিখিতভাবে জানানো হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক মাস ধরে বিদ্যালয়টিতে একাধিকবার চুরি ও নাশকতার ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়নি। তাঁদের দাবি, বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল না থাকায় দুষ্কৃতীরা সহজেই চত্বরে প্রবেশ করছে।অভিভাবক, ছাত্রছাত্রী ও এলাকাবাসীর দাবি, বিদ্যালয়ের চারপাশে দ্রুত বাউন্ডারি ওয়াল নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং পূর্বের চুরির ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।এদিকে, পুলিশ জানিয়েছে ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সাম্প্রতিক ঘটনাগুলির মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *