নিজস্ব সংবাদদাতা, মোহনপুর, ৬ আগস্ট: জাতীয় সড়ক নির্মাণে বিলম্ব, নিম্নমানের কাজ এবং সাধারণ মানুষের ভোগান্তির প্রতিবাদে বৃহস্পতিবার সুবল সিং এলাকায় জাতীয় সড়কে বিক্ষোভ প্রদর্শন করে সিপিআই(এম)। দলের পক্ষ থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে নির্মাণ কাজে চরম গাফিলতির অভিযোগ তোলা হয়।বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই(এম) পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস, মোহনপুর মহকুমা কমিটির সম্পাদক সুদীপ দেবনাথ, বামুটিয়া অঞ্চল কমিটির সম্পাদক প্রার্থা দাস, বিধায়ক নয়ন সরকারসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জাতীয় সড়কের নির্মাণকাজ ধীরগতিতে চলছে এবং বহু জায়গায় নিম্নমানের কাজের কারণে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত ও মানসম্পন্নভাবে নির্মাণকাজ শেষ করার পাশাপাশি মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবি জানিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনা করেন বাম নেতারা।
জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে সুবল সিংয়ে সিপিআই(এম)-এর বিক্ষোভ, দ্রুত নির্মাণ শেষের দাবি
