ধর্মনগর, ৬ আগস্ট: ধর্মনগর জেলা হাসপাতালের সার্বিক স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত ও কার্যকর করার লক্ষ্যে বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে হাসপাতালের বিভিন্ন পরিষেবা, পরিকাঠামো, চিকিৎসা ব্যবস্থা এবং রোগীদের সুবিধা-অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক চাঁদনী চন্দন, জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডা. ভাস্কর দাস, চিফ মেডিকেল অফিসার ডা. দীপক হালদারসহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা।সূত্রের খবর, হাসপাতালের পরিষেবাকে আরও উন্নত করা, রোগীদের দ্রুত ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা এবং বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ দিক পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে।
ধর্মনগর জেলা হাসপাতালের পরিষেবা উন্নয়নে প্রশাসনিক বৈঠক, উপস্থিত জেলাশাসক
