ধর্মনগর, ৬ আগস্ট: আগামী ১০ আগস্ট সারা দেশব্যাপী সিআইটিইউ ঘোষিত ‘জেল ভরো’ আন্দোলনের সমর্থনে বৃহস্পতিবার ধর্মনগরে মিছিল সংগঠিত করে সিআইটিইউর জেলা কমিটি। ১১ দফা দাবি সনদের ভিত্তিতে এই কর্মসূচির প্রস্তুতি হিসেবে মিছিলটি ধর্মনগর সিপিআই(এম) জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক পরিক্রমা করে পুনরায় পার্টি কার্যালয়ে এসে শেষ হয়।মিছিলে সিআইটিইউ জেলা কমিটির নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য অমিতাভ দত্ত, মহকুমা কমিটির সম্পাদক রতন রায় এবং দলের অন্যান্য নেতৃবৃন্দ।নেতৃত্বের বক্তব্যে জানানো হয়, শ্রমিকদের বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে ১১ দফা দাবি সনদের ভিত্তিতে আগামী ১০ আগস্ট দেশজুড়ে ‘জেল ভরো’ আন্দোলন অনুষ্ঠিত হবে। সেই কর্মসূচিকে সফল করতে সংগঠনের পক্ষ থেকে ধারাবাহিক প্রচার ও গণসংযোগ কর্মসূচি চালানো হচ্ছে।
১০ আগস্টের ‘জেল ভরো’ কর্মসূচির প্রস্তুতিতে ধর্মনগরে সিআইটিইউ-এর মিছিল
