Headlines

জিবি হাসপাতালের হোস্টেল-কাণ্ডে মানবাধিকার কমিশনের দ্বারস্থ আইনজীবীরা, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ৬ আগস্ট: জিবি হাসপাতালের হোস্টেলকে ঘিরে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এবার রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হলেন আইনজীবী মহল। ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের চিহ্নিতকরণ এবং সংশ্লিষ্টদের মানবাধিকার রক্ষায় কমিশনের হস্তক্ষেপ দাবি করা হয়েছে।আইনজীবীদের দাবি, ঘটনাটি জনমনে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। তাই বিষয়টির পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনা জরুরি। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও আবেদন জানানো হয়েছে।মানবাধিকার কমিশনের কাছে দাখিল করা অভিযোগপত্রে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলেও আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *