Headlines

১০০ ছাত্র, মাত্র ১ শিক্ষক! রাঙামাটিয়া নর্থ হাই স্কুলে চরম শিক্ষক সংকট

নলছড়, ৬ আগস্ট: নলছড় বিধানসভার অন্তর্গত রাঙামাটিয়া নর্থ হাই স্কুলে তীব্র শিক্ষক সংকটের অভিযোগে উদ্বেগ বাড়ছে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে। অভিযোগ, প্রায় ১০০ জন ছাত্রছাত্রীর জন্য বর্তমানে রয়েছেন মাত্র একজন শিক্ষক।জানা গেছে, বিদ্যালয়ে আগে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান চলত। সম্প্রতি সেখানে নার্সারি শ্রেণিও চালু করা হয়েছে। বর্তমানে নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ৮টি শ্রেণিতে পড়াশোনা হলেও পুরো শিক্ষাদানের দায়িত্ব সামলাচ্ছেন মাত্র একজন শিক্ষক।অভিভাবকদের অভিযোগ, একজন শিক্ষকের পক্ষে একসঙ্গে এতগুলো শ্রেণির পাঠদান কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব নয়। এর ফলে শিক্ষার মান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।স্থানীয়দের দাবি, অবিলম্বে বিদ্যালয়ে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ করে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষা দপ্তর দ্রুত উদ্যোগ নিক। শিক্ষক সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপও দাবি জানিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *