Headlines

রক্তদানেই মানবসেবা—টিএসআর ৯ম ব্যাটালিয়নের উদ্যোগে মহৎ সামাজিক কর্মসূচি

শান্তিরবাজার, ৬ আগস্ট: দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডেও ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর)। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দক্ষিণ ত্রিপুরার সাচিরামবাড়িতে ৯ম ব্যাটালিয়ন টিএসআর (আইআর-৪) সদর দপ্তরে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন টিএসআর ও অপারেশনস-এর ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ কেরি মারাক (আইপিএস)। উপস্থিত ছিলেন ৯ম ব্যাটালিয়নের কমান্ড্যান্ট মানবেন্দ্র চৌধুরী, ১১তম ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অলোক ভট্টাচার্য্য, ৫ম ব্যাটালিয়নের কমান্ড্যান্ট ভান্নেইলিয়ানা দারলং, ১৪তম ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শিশির কুমার দাস, উপ-কমান্ড্যান্ট, অ্যাডজুট্যান্ট, চিকিৎসকসহ বিভিন্ন ব্যাটালিয়নের ঊর্ধ্বতন আধিকারিক, জওয়ান এবং বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে বক্তারা বলেন, “রক্তদান মহাদান”—এক ইউনিট রক্ত একজন অসহায় মানুষের জীবন বাঁচাতে পারে। তাই মানবতার সেবায় সবাইকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।টিএসআর কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি বৃক্ষরোপণ, স্বচ্ছতা অভিযান, রক্তদান শিবির, শিক্ষামূলক ও জনসচেতনতামূলক কর্মসূচির মতো বিভিন্ন সামাজিক উদ্যোগ নিয়মিতভাবে পরিচালনা করে আসছে বাহিনী। এই উদ্যোগগুলোর মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার আরও সুদৃঢ় হচ্ছে।রক্তদান শিবিরে টিএসআর-এর জওয়ান ও কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ভবিষ্যতেও মানবকল্যাণে এ ধরনের সমাজসেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *