Headlines

চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার, খেজুরবাগান কাণ্ডে অভিযুক্ত গ্রেফতার

আগরতলা, ৬ আগস্ট: খেজুরবাগান এলাকায় সংঘটিত চুরির ঘটনার তদন্তে সাফল্য পেল এনসিসি থানার পুলিশ। ৪ আগস্টের চুরির ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করার পাশাপাশি চুরি যাওয়া স্বর্ণালংকার ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এনসিসি থানার ওসি পরিতোষ দাস জানান, ঘটনার অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকারসহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়েছে।পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সামগ্রী আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে অভিযুক্তকে আদালতে পেশ করে ঘটনার আরও তদন্ত চালানো হচ্ছে বলে জানান ওসি পরিতোষ দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *