Headlines

জিবি হাসপাতালে রোগীর সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ, স্বাস্থ্য দপ্তরে যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ৬ আগস্ট: জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ তুলে স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। সংগঠনের দাবি, কয়েকদিন আগে ধর্মনগর থেকে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে আসা এক রোগী ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, যা অত্যন্ত নিন্দনীয়।বৃহস্পতিবার যুব কংগ্রেসের প্রতিনিধিদল স্বাস্থ্য দপ্তরে গিয়ে ঘটনার প্রতিবাদ জানায় এবং লিখিত ডেপুটেশন জমা দেয়। তাঁদের দাবি, বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং সরকারি হাসপাতালগুলিতে রোগীদের সঙ্গে মানবিক ও মর্যাদাপূর্ণ আচরণ নিশ্চিত করতে হবে।যুব কংগ্রেসের নেতৃত্বের বক্তব্য, সাধারণ মানুষ সরকারি হাসপাতালের ওপর ভরসা করেই চিকিৎসার জন্য আসেন। তাই রোগী ও তাঁদের পরিবারের সঙ্গে কোনও ধরনের অসৌজন্যমূলক বা অমানবিক আচরণ গ্রহণযোগ্য নয়। ঘটনার পুনরাবৃত্তি রোধে স্বাস্থ্য দপ্তরের দ্রুত হস্তক্ষেপও দাবি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *