Headlines

‘চলাচলের অযোগ্য জাতীয় সড়ক, জবাব দিন’—এনএইচআইডিসিএল-এর বিরুদ্ধে সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা ও দীর্ঘদিন ধরে মেরামতের অভাবের প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে গণবিক্ষোভ কর্মসূচি পালন করে সিপিআই(এম)। কর্মসূচিতে জাতীয় সড়কগুলির দ্রুত সংস্কার এবং এনএইচআইডিসিএল (NHIDCL)-এর পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট জবাব দাবি করা হয়।বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীসহ সিপিআই(এম)-এর জেলা ও রাজ্যস্তরের একাধিক নেতা-কর্মী।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের অবস্থা অত্যন্ত শোচনীয়। এর ফলে প্রতিদিন সাধারণ মানুষ, যাত্রী ও যানবাহন চালকদের দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। তারা কেন্দ্র ও রাজ্য সরকারের পাশাপাশি এনএইচআইডিসিএল-এর ভূমিকার সমালোচনা করে অবিলম্বে সড়কগুলির মেরামত ও নির্মাণকাজ দ্রুত শেষ করার দাবি জানান।বিক্ষোভ শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আন্দোলনকারীরা বলেন, মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আর বিলম্ব নয়, অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *