আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সঠিক ও স্বচ্ছভাবে পরিচালনার দাবিতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি জমা দিল ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা (আইপিএফটি)।দলের প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে এসআইআর প্রক্রিয়া নিয়ে নিজেদের উদ্বেগ ও বিভিন্ন দাবি তুলে ধরেন। তাঁদের বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের কাজ যেন নিরপেক্ষ, স্বচ্ছ ও নিয়ম মেনে সম্পন্ন হয়, সে বিষয়ে কমিশনের কার্যকর ভূমিকা প্রয়োজন।সাক্ষাৎ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আইপিএফটির সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বার্থে এসআইআর যথাযথভাবে পরিচালিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নির্বাচন কমিশনের কাছে প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সকল যোগ্য ভোটারের অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই এই স্মারকলিপি প্রদান করা হয়েছে।
এসআইআর সঠিকভাবে পরিচালনার দাবিতে নির্বাচন কমিশনে আইপিএফটির স্মারকলিপি
