নিজস্ব সংবাদদাতা: ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে আগামী ১০ আগস্টের ‘জল ভরো’ আন্দোলন সফল করার লক্ষ্যে বামপন্থী চারটি সংগঠনের উদ্যোগে এক যৌথ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।সাংবাদিক সম্মেলনে সংগঠনগুলির নেতৃত্ব জানান, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি ও সাধারণ মানুষের সমস্যা তুলে ধরতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ১০ আগস্টের আন্দোলনে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তাঁরা বলেন, গণআন্দোলনের মাধ্যমে জনগণের দাবি সরকারের কাছে তুলে ধরা হবে।নেতৃত্বের দাবি, এই কর্মসূচির মূল উদ্দেশ্য মানুষের অধিকার, জনস্বার্থ এবং গণতান্ত্রিক দাবিগুলিকে আরও জোরালোভাবে সামনে আনা। সাংবাদিক সম্মেলনে আন্দোলনের প্রস্তুতি ও কর্মসূচির বিভিন্ন দিক নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ স্লোগানে ১০ আগস্টের ‘জল ভরো’ আন্দোলনের ডাক
