নিজস্ব সংবাদদাতা: নন্দননগরের দেবরাম ঠাকুরপাড়া এলাকায় ৭ বছরের এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ শিশুটি স্থানীয় বাসিন্দা রুবেল আলির মেয়ে।পরিবারের দাবি, গতকাল দুপুর থেকে শিশুটির কোনো খোঁজ মিলছে না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। ঘটনায় পরিবারের সদস্যরা গভীর উদ্বেগে রয়েছেন।এদিকে বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে বলে পরিবার সূত্রে খবর। পুলিশ শিশুটির সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।শিশুটির সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
নন্দননগরে ৭ বছরের শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার
