Headlines

সীমান্তে পুলিশের বড় সাফল্য, ৪৪.৫ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব সংবাদদাতা: সীমান্ত এলাকায় মোবাইল ডিউটির সময় বড়সড় সাফল্য পেল পুলিশ। গত রাতে বাটাডোলা সীমান্ত সড়ক, ইউএনসি নগর সীমান্ত সড়ক এবং ফকিরডোলা সীমান্ত সড়ক থেকে দাবিহীন অবস্থায় মোট ৪৪.৫ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লক্ষ ৯০ হাজার টাকা। নিয়মিত টহলের সময় সন্দেহজনক অবস্থায় ফেলে রাখা গাঁজার প্যাকেটগুলি উদ্ধার করা হয়।তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে এবং এর সঙ্গে জড়িত পাচারচক্রের সদস্যদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।পুলিশের দাবি, সীমান্ত এলাকায় মাদক পাচার রুখতে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *