নিজস্ব সংবাদদাতা: রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রয়াত শচীন লাল সিং-এর জন্মজয়ন্তী এবং কংগ্রেসের জনজাতি নেতা প্রয়াত যদুমোহন ত্রিপুরা-র প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক স্মরণসভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে কংগ্রেসের নেতৃবৃন্দ ও কর্মীরা দুই প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। তাঁদের রাজনৈতিক জীবন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং ত্রিপুরার উন্নয়নে অবদানের কথা স্মরণ করা হয়।বক্তারা বলেন, শচীন লাল সিং রাজ্যের প্রশাসনিক ভিত্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। একইভাবে যদুমোহন ত্রিপুরা জনজাতি সমাজের অধিকার ও উন্নয়নের লক্ষ্যে দীর্ঘদিন কাজ করেছেন। তাঁদের আদর্শ অনুসরণ করে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান বক্তারা।অনুষ্ঠিতে উপস্থিত কংগ্রেস নেতারা দুই প্রয়াত নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
কংগ্রেস ভবনে শচীন লাল সিং ও যদুমোহন ত্রিপুরাকে শ্রদ্ধার্ঘ্য
