নিজস্ব সংবাদদাতা: ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান উপলক্ষে শুক্রবার আগরতলার সিভিল সেক্রেটারিয়েটের প্রেস কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করেন তথ্য ও সংস্কৃতি (ICA) দপ্তরের সচিব কিরণ গিত্তে।বিকেল ৩টা ৫০ মিনিটে অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির বিভিন্ন দিক, এর উদ্দেশ্য এবং রাজ্যজুড়ে কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।তথ্য ও সংস্কৃতি দপ্তরের নিউজ ব্যুরোর পক্ষ থেকে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিত থেকে অনুষ্ঠানটি কভার করার আহ্বান জানানো হয়েছিল। সাংবাদিক সম্মেলনে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
‘হর ঘর তিরঙ্গা’ অভিযান নিয়ে আজ সচিব কিরণ গিত্তের সাংবাদিক সম্মেলন
