‘ভারত ছাড়ো’ আন্দোলনের ঐতিহাসিক স্মৃতিকে স্মরণ করে রবিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। কংগ্রেস ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এরপর দলীয় ও শাখা সংগঠনের পতাকা উত্তোলন করেন নেতৃত্বরা।স্বাধীনতা সংগ্রামের মহান নেতৃত্ব ও শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কংগ্রেসের নেতা-কর্মীরা। পরে হাতে জাতীয় পতাকা নিয়ে কংগ্রেস ভবন থেকে পদযাত্রা করে গান্ধীঘাটের শহিদ বেদীতে পৌঁছান তাঁরা। সেখানে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।এদিনের কর্মসূচির মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবিধানিক আদর্শ রক্ষার বার্তা তুলে ধরেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব।
‘ভারত ছাড়ো’ আন্দোলনের স্মরণে কংগ্রেসের পদযাত্রা, গান্ধীঘাটে শহিদদের শ্রদ্ধা
