Headlines

কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশি যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য

কৈলাসহরের ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম তারা মিয়া (২৪)। তিনি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা এলাকার দশটেকি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।স্থানীয় ও বিএসএফ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে গৌরনগর আরডি ব্লকের মাগুরউলি গ্রামপঞ্চায়েত এলাকার ৪৪ নম্বর সীমান্ত অঞ্চলে প্রায় ৫-৬ জন বাংলাদেশি যুবক পাচারসামগ্রী নিয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন বলে অভিযোগ। কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তাঁদের বারবার সতর্ক করলেও তাঁরা সরে না যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালানো হয় বলে দাবি করা হয়েছে। এতে তারা মিয়া গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।ঘটনার পর বিএসএফ ও ইরানি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।ঊনকোটি জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান আহমেদ জানান, সকালে বাংলাদেশের এক মৃত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। মরদেহ মর্গে সংরক্ষিত রয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *