Headlines

যুব কংগ্রেস কর্মীদের উপর হামলার প্রতিবাদে বটরশিতে সড়ক অবরোধ

গত ২৫ জুলাই যুব কংগ্রেস কর্মীদের উপর হামলার অভিযোগের প্রতিবাদ এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করল যুবরাজনগর ব্লক যুব কংগ্রেস। বুধবার বটরশি এলাকায় এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়।অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি দ্বিগবিজয় চক্রবর্তী, পিসিসি সদস্য কেবল নন্দী, জেলা মহিলা কংগ্রেস নেত্রী মানসী মালাকার সহ যুবরাজনগর ব্লক কংগ্রেস ও ব্লক যুব কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।বিক্ষোভকারীদের দাবি, গত ২৫ জুলাই যুব কংগ্রেস কর্মীদের উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *