দেশজুড়ে ‘হর ঘর তেরঙ্গা’ অভিযানের আবহে বুধবার বিকেলে উদয়পুরে বর্ণাঢ্য মিছিলের আয়োজন করল ভারতীয় জনতা পার্টির গোমতী জেলা ও ৩১ রাধাকিশোরপুর মণ্ডল। জাতীয় গর্ব, দেশপ্রেম ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে হাতে জাতীয় পতাকা নিয়ে মিছিলে শামিল হন দলীয় কর্মী-সমর্থকরা।মিছিলে উপস্থিত ছিলেন ৩১ রাধাকিশোরপুর মণ্ডল সভাপতি সানি সাহা, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার-সহ জেলা ও মণ্ডল স্তরের নেতৃত্বরা।মিছিল থেকে প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানান মণ্ডল সভাপতি সানি সাহা। তাঁর বক্তব্য, ‘হর ঘর তেরঙ্গা’ অভিযানের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি জাতীয় পতাকার প্রতি মানুষের গর্ব ও সম্মান আরও দৃঢ় করার বার্তা দেওয়া হচ্ছে।জাতীয় পতাকা হাতে উদয়পুরের রাজপথে এই মিছিলকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা।
হর ঘর তেরঙ্গা: উদয়পুরে বিজেপির বর্ণাঢ্য মিছিল
