Headlines

এইচআইভি-এইডস সচেতনতায় সোনামুড়ায় বিশেষ প্রচারাভিযান

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ১২ আগস্ট: এইচআইভি ও এইডস সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং রোগটি নিয়ে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে বুধবার সোনামুড়া উপ-বিভাগীয় হাসপাতাল, মেলাঘরে জেলা পর্যায়ের ‘নিবিড় IEC প্রচারাভিযান’ অনুষ্ঠিত হয়।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ এবং ত্রিপুরা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতির যৌথ উদ্যোগ ও সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেলাঘর পৌর পরিষদের চেয়ারম্যান অনামিকা ঘোষ পাল রায়, ডিসিএম অভিরাম দেববর্মা, TSACS-এর ডেপুটি ডিরেক্টর সৌরভ সরকার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রীতি দেববর্মা, সোনামুড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক সুব্রত দাস-সহ অন্যান্যরা।প্রচারাভিযানে বিশেষ গুরুত্ব দেওয়া হয় ‘আত্ম-ঝুঁকি মূল্যায়ন’ এবং এইচআইভি-এইডস সম্পর্কে সঠিক তথ্য জানার ওপর। আলোচনায় চিকিৎসকরা বলেন, ভয় বা সামাজিক কুসংস্কার নয়, সঠিক জ্ঞান, সচেতনতা এবং সময়মতো প্রয়োজনীয় পরামর্শই এই রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।কর্মসূচি থেকে জানানো হয়, এইচআইভি-এইডস সংক্রান্ত তথ্য, স্বাস্থ্যগত জিজ্ঞাসা কিংবা গোপনীয় পরামর্শের জন্য সাধারণ মানুষ টোল-ফ্রি জাতীয় হেল্পলাইন ১০৯৭-এ যোগাযোগ করতে পারবেন।এদিন হাসপাতাল চত্বরে রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়। অনুষ্ঠানে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী এবং এলাকার বহু নাগরিক উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর অতিথি, স্বাস্থ্যকর্মী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র‍্যালিও অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *