Headlines

তিপ্রাল্যান্ড দাবি দিবস এবার রাজ্যেই, কর্মসূচির সম্ভাব্য স্থান আগরতলা বা খুমলুং

তিপ্রাল্যান্ডের দাবিকে সামনে রেখে আগামী ২৩ আগস্ট রাজ্যেই ‘তিপ্রাল্যান্ড দাবি দিবস’ পালন করার সিদ্ধান্ত নিল আইপিএফটি। এবারের কর্মসূচি আগরতলা অথবা খুমলুং—এই দুই জায়গার যেকোনও একটিতে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে দল।আগরতলা ক্লাবের কনফারেন্স হলে আইপিএফটি ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতৃত্বদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আইপিএফটি সভাপতি প্রেম কুমার রিয়াং এবং সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা-সহ অন্যান্য নেতৃত্ব।বৈঠক শেষে আইপিএফটি সভাপতি জানান, প্রতি বছরের মতো এবারও ২৩ আগস্ট তিপ্রাল্যান্ড দাবি দিবস পালন করা হবে। তবে বর্তমানে যন্তর মন্তরে আন্দোলন চলায় এবারের কর্মসূচি রাজ্যের বাইরে না করে ত্রিপুরাতেই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আগরতলা ও খুমলুং—এই দুই স্থানের মধ্যে কোন জায়গায় মূল কর্মসূচি অনুষ্ঠিত হবে, তা পরবর্তীতে চূড়ান্ত করা হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *