Headlines

অখণ্ড ভারত দিবসে আইজিএম হাসপাতালে শিশুদের মুখে হাসি

আগরতলা, ১৩ আগস্ট: অখণ্ড ভারত দিবস উপলক্ষে বৃহস্পতিবার আগরতলার আইজিএম হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের মধ্যে ফল, মিষ্টি ও বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও অখণ্ড ভারতের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়।অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, দেশভাগের যন্ত্রণা ও জাতীয় ঐক্যের আকাঙ্ক্ষা মানুষের মনে এখনও গভীরভাবে রয়েছে। সেই চেতনাকে জাগ্রত রাখতেই প্রতিবছর ১৪ আগস্ট অখণ্ড ভারত দিবস পালন করা হয়। কর্মসূচির মাধ্যমে শিশু ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে দেশের ইতিহাস, ঐক্য ও দেশপ্রেমের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইজিএম হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. নির্মল সরকার, শিশু বিভাগের প্রধান ডা. রজত দেববর্মা, ডা. ভোলানাথ সাহা, ডা. প্রতীকস্বরূপ রায়, ডা. সুখেন্দু নাথ, বাপি রানি দাস, ডা. রাজেশ নাথ, কনভেনার সুশান্ত কুমার নাথ, প্রদীপ কুমার ঘোষসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।আয়োজকদের বক্তব্য, আজকের শিশুরাই আগামী দিনের দেশের ভবিষ্যৎ নাগরিক। তাই শৈশব থেকেই তাদের মধ্যে দেশ, ইতিহাস ও জাতীয় ঐক্যের প্রতি সচেতনতা তৈরি করা জরুরি। সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এই বার্তা আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *