Headlines

খুঁটি পূজায় শুরু পুজোর প্রস্তুতি, উন্মোচিত দশমী ঘাট ক্লাবের থিম

আগরতলা: দুর্গাপূজার প্রস্তুতিতে আনুষ্ঠানিকভাবে পা রাখল দশমী ঘাট ক্লাব। বৃহস্পতিবার আয়োজিত হয় ক্লাবের খুঁটি পূজা ও এবারের পুজোর থিম উন্মোচন অনুষ্ঠান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার, মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, কর্পোরেটর নিতু দে-সহ ক্লাবের সদস্য ও অন্যান্য বিশিষ্টজনেরা।খুঁটি পূজার মধ্য দিয়ে শুরু হয় দুর্গাপূজার আনুষ্ঠানিক প্রস্তুতি। পাশাপাশি এবারের পুজোর থিম উন্মোচন ঘিরে উপস্থিতদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উদ্যোক্তাদের আশা, এবারের আয়োজন দর্শনার্থীদের নজর কাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *