Headlines

ছাত্রী অপহরণ-ধর্ষণ রুখতে সরব বামপন্থী সংগঠন, পুলিশ সুপারকে ডেপুটেশন

আগরতলা: একের পর এক ছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে ছাত্রছাত্রী ও মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে সরব হল বামপন্থী সংগঠনগুলি। চার দফা দাবি নিয়ে বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়।AIDSO, AIDYO ও AIMSS-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের সদস্যরা ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, অপহরণ ও ধর্ষণের ঘটনায় দ্রুত তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান।বক্তারা অভিযোগ করেন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। শিক্ষা প্রতিষ্ঠান ও তার আশপাশে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।চার দফা দাবি দ্রুত বাস্তবায়নে প্রশাসনের হস্তক্ষেপের আহ্বান জানান সংগঠনের নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *