Headlines

নন্দনগরে বাজার উচ্ছেদ নিয়ে রাজনীতি, মেয়রের দ্বারস্থ বিজেপির উপজাতি সংগঠন

আগরতলা: নন্দনগর ডন বস স্কুল সংলগ্ন এলাকা থেকে পুর নিগমের বাজার উচ্ছেদকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীরা বিষয়টিতে রাজনৈতিক রং দিচ্ছে বলে অভিযোগ তুলে বিজেপির উপজাতি সংগঠনের প্রতিনিধিরা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করেন।প্রতিনিধিরা এলাকায় গিয়ে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখার জন্য মেয়রের কাছে আবেদন জানান। বাজার উচ্ছেদকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তৈরি হওয়া পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *