আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসকের মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এনসিসি থানার পুলিশ। গত ১৭ আগস্ট এজিএমসি অফিসের একটি কক্ষ থেকে সামগ্রী দুটি চুরি হয় বলে অভিযোগ।ঘটনার পর এনসিসি থানায় অভিযোগ দায়ের হলে তদন্তে নামে পুলিশ। তদন্তের সূত্র ধরে কুঞ্জবন এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে চুরি যাওয়া মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।এনসিসি থানার ওসি পরিতোষ দাস জানান, ধৃতকে বুধবার আদালতে তোলা হবে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানাবে পুলিশ। চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
জিবি হাসপাতালে চিকিৎসকের মোবাইল-ল্যাপটপ চুরি, গ্রেফতার ১
