আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৮তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে লেফুঙ্গায়। এ উপলক্ষে লেফুঙ্গা বাজারস্থিত মহারাজার মর্মমূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিতরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা, তিপ্রা মথা দলের লেফুঙ্গা ব্লক কমিটির সভাপতি দীপক দেববর্মা, দলের যুব ও নারী সংগঠনের নেতৃত্বসহ স্থানীয় বাসিন্দারা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রুনিয়েল দেববর্মা আধুনিক ত্রিপুরা গঠনে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের গুরুত্বপূর্ণ অবদান ও দূরদর্শী চিন্তাধারার কথা তুলে ধরেন।
লেফুঙ্গায় শ্রদ্ধায় স্মরণ মহারাজা বীর বিক্রমকে
