আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৮তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে বটতলা রাজশ্মশানে। এ উপলক্ষে মহারাজার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাজ পরিবারের সদস্যরা।রাজ পরিবারের তরফে রাজকুমারী প্রজ্ঞা দেবী মহারাজার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। অনুষ্ঠানে মহারাজার অবদান ও ত্রিপুরার আধুনিকীকরণে তাঁর ভূমিকার কথা স্মরণ করা হয়।
বটতলা রাজশ্মশানে শ্রদ্ধায় স্মরণ মহারাজা বীর বিক্রম
