শান্তিরবাজারে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ত্রিপুরার আধুনিক স্থপতি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের ১১৮তম জন্মজয়ন্তী। বুধবার ভারতীয় জনতা পার্টির ৩৬ শান্তিরবাজার মণ্ডল কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।শান্তিরবাজার নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন ৩৬ শান্তিরবাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিণ ত্রিপুরা জেলা কৃষাণ মোর্চার সভাপতি সত্যব্রত সাহা, মণ্ডল কমিটির সহ-সভাপতি রমেশ রিয়াং, সাধারণ সম্পাদক বিকাশ সেন এবং শান্তিরবাজার মণ্ডলের সাধারণ সম্পাদক মম্বু মগসহ দলের অন্যান্য কার্যকর্তারা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মণ্ডলের সাধারণ সম্পাদক মম্বু মগ মহারাজার শিক্ষা, স্বাস্থ্য ও ত্রিপুরার উন্নয়নে অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, মহারাজা বীর বিক্রম ছিলেন ত্রিপুরার আধুনিক স্থাপত্য ও উন্নয়নের অন্যতম পথপ্রদর্শক। তাঁর আদর্শ আজও রাজ্যের মানুষকে অনুপ্রাণিত করে।অনুষ্ঠান শেষে মহারাজা বীর বিক্রমের কর্মজীবন ও আদর্শ নিয়ে আলোচনা হয়। দলীয় কার্যকর্তারা তাঁর দেখানো পথে ত্রিপুরার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
শান্তিরবাজারে মহারাজা বীর বিক্রমের জন্মজয়ন্তী পালন, শ্রদ্ধা নিবেদন বিজেপির
