Headlines

বাইক চুরির তদন্তে সাফল্য, ভিটারবন থেকে ৩ সন্দেহভাজন আটক

আগরতলা পশ্চিম থানায় বাইক চুরির ঘটনায় দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে তদন্তে নেমে সাফল্য পেল পশ্চিম থানার পুলিশ। গতকাল রাতে ভিটারবন এলাকা থেকে তিনজন সন্দেহভাজন চোরকে আটক করার পাশাপাশি একটি বাইক ও একটি বাইসাইকেল উদ্ধার করা হয়েছে।জানা গেছে, অলক চক্রবর্তী নামে এক ব্যক্তি তাঁর বাইক হারিয়ে যাওয়ার ঘটনায় আগরতলা পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের সূত্র ধরে ভিটারবন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।অভিযানের সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া একটি বাইক ও একটি বাইসাইকেল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। উদ্ধার হওয়া যানবাহনগুলির বিষয়ে আরও তদন্ত চালানো হচ্ছে।ঘটনার বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিম থানার ওসি সনজিৎ সেন বিস্তারিত প্রতিক্রিয়া জানান। আটক তিনজনের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *