শিক্ষক সংকটের প্রতিবাদে ফের রাস্তায় নামল পেঁচারথলের নবীনচড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সোমবার সকাল থেকে আসাম–আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা।হাতে প্লে-কার্ড নিয়ে জাতীয় সড়কে বসে পড়ে শিক্ষকের দাবিতে সরব হয় আন্দোলনকারীরা। অবরোধের জেরে নবীনচড়া এলাকায় জাতীয় সড়কের দু’পাশে দীর্ঘক্ষণ যানবাহন আটকে পড়ে। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পেঁচারথল থানার পুলিশ, ঊনকোটি জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। পড়ুয়াদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়।প্রশাসনের আশ্বাসে দুপুর সাড়ে ১২টা নাগাদ অবরোধ তুলে নেয় ছাত্রছাত্রীরা। তবে দ্রুত পর্যাপ্ত শিক্ষক নিয়োগ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা।
শিক্ষক সংকটে পেঁচারথলে জাতীয় সড়ক অবরোধ পড়ুয়াদের
