Headlines

লেফুঙ্গায় বাড়ির মালিকের অনুপস্থিতিতে দুঃসাহসিক চুরি

লেফুঙ্গা থানাধীন লেফুঙ্গা ওয়াসিকা এলাকায় বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বাড়ি ফাঁকা থাকার সুযোগে চোরের দল ঘরে ঢুকে দুটি গ্যাস সিলিন্ডার, একটি ইনভার্টার এবং বিয়েতে পাওয়া প্রায় ৫০টি পাসরা-সহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায়।বাড়ির মালিক শিবা দেববর্মার দাবি, পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগেই এই চুরির ঘটনা ঘটে। ঘটনায় সমীর দেববর্মা নামে এক ব্যক্তির বিরুদ্ধে সন্দেহের কথা জানিয়েছেন তিনি।চুরির ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে বলে জানা গেছে। ঘটনার তদন্ত করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *