Headlines

জুটমিল পেনশন নিয়ে পথে পেনশনাররা, গণধর্ণা ও ডেপুটেশন

জুটমিল শ্রমিকদের পেনশন সংক্রান্ত একাধিক দাবিতে আগরতলার ভোলাগিরি আশ্রমের সামনে গণধর্ণা ও গণডেপুটেশন কর্মসূচি পালন করল ত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটি।আন্দোলনকারীদের দাবি, TJML এবং EPFO কর্তৃপক্ষকে আদালতের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। হায়ার পেনশন চালু করা, সংশোধিত বেতন-ভাতার ভিত্তিতে বকেয়া অর্থ প্রদান এবং পুরনো পেনশন পুনর্বিন্যাসের দাবি জানানো হয়।ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন ও জুটমিল পেনশনার্স সোসাইটির (সম্মিলিত) উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে পেনশনার ও শ্রমিকরা নিজেদের দীর্ঘদিনের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *