রাজ্যের ‘ভেঙে পড়া’ শিক্ষা ব্যবস্থার প্রতিবাদে সোনামুড়ায় বিক্ষোভ মিছিল করল SFI ও TSU। মঙ্গলবার সংগঠনের কর্মী-সমর্থকরা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শিক্ষা ব্যবস্থার নানা সমস্যা নিয়ে সরব হন।মিছিল থেকে স্কুল-কলেজে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, শিক্ষার পরিকাঠামোর উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবি জানানো হয়।SFI ও TSU নেতৃত্বের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষা ক্ষেত্রে একাধিক সমস্যা থাকলেও তা সমাধানে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। অবিলম্বে সমস্যাগুলির সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
‘ভেঙে পড়া’ শিক্ষা ব্যবস্থার প্রতিবাদে সোনামুড়ায় SFI-TSU মিছিল
