আগরতলার জগন্নাথ বাড়ি রোড এলাকায় একটি শোরুমের বৈদ্যুতিক বক্সে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, এল এম সলি শোরুমের বৈদ্যুতিক বক্সে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মহারাজগঞ্জ বাজার ফায়ার স্টেশনের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই শোরুমের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।ঘটনাস্থলে বৈদ্যুতিক বক্সের আশপাশে কাঠ, প্লাইউড, প্লাস্টিক ও অন্যান্য দাহ্য সামগ্রী পড়ে থাকতে দেখা যায়। ফলে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, ওই অংশে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা বা সরঞ্জামও চোখে পড়েনি।তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে কি না, তা তদন্তের পরই জানা যাবে। বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
শোরুমের বৈদ্যুতিক বক্সে আগুন, অল্পের জন্য বড় বিপদ এড়াল আগরতলা
