সাফাই কর্মী ইউনিয়ন ও সিকিউরিটি গার্ড ইউনিয়নের যৌথ উদ্যোগে কর্মীদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে শ্রম কমিশনারের কাছে প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়। এদিন ইউনিয়নের পক্ষ থেকে মোট ১৩ দফা দাবি তুলে ধরা হয়।কর্মীদের ন্যায্য অধিকার, কর্মপরিবেশ ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘদিনের সমস্যাগুলির দ্রুত সমাধানের দাবি জানানো হয়। ইউনিয়ন নেতৃত্বের বক্তব্য, শ্রমজীবী কর্মীদের স্বার্থে প্রশাসনের দ্রুত ইতিবাচক পদক্ষেপ প্রয়োজন। ডেপুটেশনের মাধ্যমে দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
১৩ দফা দাবিতে শ্রম কমিশনারের দপ্তরে সাফাই ও সিকিউরিটি কর্মীদের ডেপুটেশন
