Headlines

ওষুধ ব্যবসায়ীদের ১২ ঘণ্টার ধর্মঘট, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি

আগরতলা, ২০ মে : বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বুধবার ১২ ঘণ্টার ধর্মঘটে সামিল হয় অল ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট একটি ডেপুটেশন প্রদান করা হয়, যা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলে জানা গেছে।সংগঠনের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে ওষুধ ব্যবসায়ীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেই সমস্যার সমাধান ও ব্যবসায়ীদের স্বার্থরক্ষার দাবিতে তারা তিন দফা দাবি উত্থাপন করেছেন। এর মধ্যে রয়েছে ওষুধ ব্যবসার ক্ষেত্রে কিছু কেন্দ্রীয় নীতির পরিবর্তন, লাইসেন্স সংক্রান্ত জটিলতা দূরীকরণ এবং ব্যবসায়ীদের নিরাপত্তা ও স্বার্থ সংরক্ষণ।এদিন ধর্মঘটের ফলে রাজ্যের বিভিন্ন এলাকায় বেশ কিছু ওষুধের দোকান বন্ধ ছিল। তবে জরুরি পরিষেবার কথা মাথায় রেখে কিছু দোকান খোলা রাখা হয় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।ডেপুটেশন প্রদানকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দ্রুত তাদের দাবিগুলি বিবেচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।অন্যদিকে, সাধারণ মানুষের যাতে অসুবিধা কম হয় সেদিকেও নজর রাখা হচ্ছে বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *