Headlines

ধর্মনগর হাসপাতালে ICU-সহ ৬ দফা দাবি, ১০ দিনের সময় কংগ্রেসের

ধর্মনগর মহকুমা হাসপাতালে দ্রুত ICU ইউনিট চালু, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগসহ ছয় দফা দাবি জানিয়ে উত্তর জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে গণ-ডেপুটেশন দিল ধর্মনগর ব্লক কংগ্রেস। সোমবার দুপুর ১টায় এই কর্মসূচির আয়োজন করা হয়।ডেপুটেশনে কংগ্রেস নেতৃত্ব ধর্মনগর মহকুমা হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সমস্যা তুলে ধরেন। তাঁদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—অবিলম্বে ICU ইউনিট চালু করাশিশু বিশেষজ্ঞসহ পর্যাপ্ত চিকিৎসক নিয়োগপর্যাপ্ত নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগপ্রয়োজনীয় ওষুধ, যন্ত্রপাতি ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ২৪ ঘণ্টার জরুরি চিকিৎসা ও অ্যাম্বুলেন্স পরিষেবা শক্তিশালী করারোগীদের জন্য উন্নত চিকিৎসা পরিবেশ, পরিচ্ছন্নতা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করাপাশাপাশি উত্তর জেলার সামগ্রিক স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের দাবিও জানানো হয়।গণ-ডেপুটেশনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি নিরূপণ দে, প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি দ্বিগবিজয় চক্রবর্তী, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য কেবল নন্দী, ধর্মনগর ব্লক কংগ্রেস সভাপতি সুদীপ দাস, মহিলা জেলা কংগ্রেস সভানেত্রী মানসী মালাকারসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।এদিন স্বাস্থ্য আধিকারিকের কাছে দাবি সনদ তুলে দেওয়ার পর কংগ্রেস নেতৃত্ব ১০ দিনের সময়সীমা বেঁধে দেন। তাঁদের হুঁশিয়ারি, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ১১তম দিনে CMO অফিস ঘেরাও করে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।ধর্মনগর মহকুমা হাসপাতালের চিকিৎসা পরিষেবার দ্রুত উন্নতি এবং সাধারণ মানুষের স্বার্থে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে—এমনটাই দাবি কংগ্রেস নেতৃত্বের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *