Headlines

অল্প বৃষ্টিতেই হাঁটু জল! খোয়াইয়ে জলাবদ্ধতা দূর করতে মাঠে পৌর পরিষদ

সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান জলে ডুবে যাচ্ছে খোয়াই শহরের সুভাষ পার্ক ও রাধাকৃষ্ণ মন্দির সংলগ্ন এলাকা। বিশেষ করে সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের পাশের অংশে জল জমে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা, পথচারী ও পড়ুয়াদের।দীর্ঘদিনের এই জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা খোয়াই পৌর পরিষদের কাছে আবেদন জানান। তাঁদের আবেদনে সাড়া দিয়ে আজ জল নিষ্কাশন এবং সমস্যা সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে পৌর পরিষদ।কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন ও তদারকি করতে উপস্থিত ছিলেন খোয়াই পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন যাদব মহাসভা, খোয়াই শাখার সম্পাদক রঞ্জিত গোপসহ এলাকার অন্যান্যরা।এদিন দীর্ঘদিনের সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার জন্য খোয়াই পৌর পরিষদ এবং চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মাকে ধন্যবাদ জানান রঞ্জিত গোপ।স্থানীয়দের আশা, পৌর পরিষদের এই উদ্যোগে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে এবং বর্ষাকালে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *