রাজ্যের রাজনৈতিক ও সাংগঠনিক বিভিন্ন বিষয়কে সামনে রেখে প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হলো এক উচ্চপর্যায়ের বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেব রায়, মন্ত্রী, বিধায়কসহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।বৈঠকে দলের সাংগঠনিক কার্যক্রম, আসন্ন রাজনৈতিক কর্মসূচি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। দলীয় নেতৃত্বের মধ্যে সমন্বয় আরও মজবুত করা এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে বৈঠকে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়।বৈঠককে ঘিরে প্রদেশ বিজেপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ছিল বিশেষ তৎপরতা।
প্রদেশ বিজেপি কার্যালয়ে উচ্চপর্যায়ের বৈঠক, উপস্থিত মুখ্যমন্ত্রী মানিক সাহা
