Headlines

আগরতলায় ৩-৪ সেপ্টেম্বর ইসকনের বর্ণাঢ্য জন্মাষ্টমী উৎসব

আগরতলায় আগামী ৩ ও ৪ সেপ্টেম্বর দুই দিনব্যাপী বর্ণাঢ্য জন্মাষ্টমী উৎসবের আয়োজন করতে চলেছে ইসকন আগরতলা। উৎসবকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি।৩ সেপ্টেম্বর বিকেল ৪টায় পূর্বাশা প্রাঙ্গণ থেকে নগর সংকীর্তনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। এরপর সন্ধ্যা আরতি ও অধিবাস অনুষ্ঠানের আয়োজন করা হবে।৪ সেপ্টেম্বর সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলবে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি। শুধু আগরতলা নয়, বামুটিয়া, ধর্মনগর, কুমারঘাট, বাইকোরা, পালাটানা-সহ ত্রিপুরার বিভিন্ন এলাকাতেও জাঁকজমকপূর্ণভাবে জন্মাষ্টমী পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।ইসকনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় ভাবধারার পাশাপাশি ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধের সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে পরিচিত করিয়ে দেওয়াই এই আয়োজনের অন্যতম লক্ষ্য। জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে ভক্ত ও সাধারণ মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করছে আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *