বিশালগড়: স্কুলে গিয়ে মারধরের শিকার বাম ছাত্রনেতারা—এমনই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে বিশালগড় মহকুমার দক্ষিণ চড়িলাম স্কুলে। অভিযোগ, ছাত্রদের বিভিন্ন সমস্যা নিয়ে স্কুলে কথা বলতে গেলে প্রধান শিক্ষিকা বহিরাগত কয়েকজনকে ডেকে এনে তাঁদের উপর হামলা চালান।অভিযোগকারীদের দাবি, স্কুলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় কয়েকজন বাম ছাত্রনেতা আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা নিয়ে অবশ্য প্রশাসনিক তদন্তের দাবি উঠেছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।তবে প্রধান শিক্ষিকার পক্ষ থেকে এ বিষয়ে কী বক্তব্য রয়েছে, তা এখনও জানা যায়নি।
স্কুলে বাম ছাত্রনেতাদের মারধরের অভিযোগ! প্রধান শিক্ষিকার বিরুদ্ধে গুন্ডা ডাকার বিস্ফোরক অভিযোগ
