Headlines

ত্রিপুরার অর্গানিক ধান এবার ইউরোপের বাজারে! প্রথমবার বিদেশে রপ্তানির সূচনা

আগরতলা: ত্রিপুরার কৃষি ক্ষেত্রে নতুন মাইলফলক। রাজ্য থেকে প্রথমবারের মতো ইউরোপের উদ্দেশ্যে রপ্তানি হল চার জাতের অর্গানিক ধান। এই ঐতিহাসিক উদ্যোগকে কেন্দ্র করে বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ সহ দপ্তরের আধিকারিকরা। অনুষ্ঠানে সবুজ পতাকা নেড়ে চারটি গাড়িতে করে ইউরোপের উদ্দেশ্যে রপ্তানির জন্য ধান পাঠানোর আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী সহ উপস্থিত অতিথিরা।রাজ্য থেকে এই প্রথম ধান বিদেশে রপ্তানি হওয়ায় কৃষকদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। অনুষ্ঠানে অর্গানিক কৃষকদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য নিয়ে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়। প্রদর্শনী ঘুরে দেখেন মন্ত্রী রতন লাল নাথ।রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অর্গানিক চাষিরাও এই কর্মসূচিতে অংশ নেন। ত্রিপুরার অর্গানিক ধানের আন্তর্জাতিক বাজারে প্রবেশ রাজ্যের কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *