Headlines

শখের পালসার চুরি! CCTV-তে ধরা পড়ল চোরের কীর্তি

বহু কষ্টে উপার্জন করে শখের বাইক কিনেছিলেন নন্দননগর পালপাড়ার বাসিন্দা দুলাল শীল। কিন্তু সেই সাধের বাইকই রাতের অন্ধকারে চুরি হয়ে গেল। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গেছে, নন্দননগর পালপাড়া এলাকার বাসিন্দা ভজন পালের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকেন দুলাল শীল। বাড়ির সামনে রাখা তাঁর পালসার বাইকটি চোরের দল নিয়ে যায় বলে অভিযোগ।পরদিন সকালে CCTV ফুটেজ খতিয়ে দেখতেই সামনে আসে গোটা ঘটনা। ফুটেজে বাইক নিয়ে চোরদের পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে বলে দাবি পরিবারের।বহু কষ্টের উপার্জনে কেনা শখের বাইক হারিয়ে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন দুলাল শীল। CCTV ফুটেজের ভিত্তিতে চোরদের শনাক্ত করে বাইক উদ্ধারের দাবি জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *