Headlines

দাবি মানলেই ৭২ ঘণ্টার অবরোধ প্রত্যাহার! খোয়াই চৌমুহনীতে জাতীয় সড়ক অবরোধ

সরকারের কাছে একাধিক দাবি জানিয়ে খোয়াই চৌমুহনী এলাকায় জাতীয় সড়ক অবরোধে বসেছেন আত্মসমর্পণকারী জঙ্গিরা। শুক্রবার সকাল থেকেই অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে বলে জানা গেছে।অবরোধকারীদের বক্তব্য, সরকার তাদের দাবি মেনে নিলে ৭২ ঘণ্টার অবরোধ প্রত্যাহার করে নেওয়া হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তারা।ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে রয়েছে। অবরোধের কারণে সাধারণ যাত্রী ও যানবাহন চালকদের সমস্যার মুখে পড়তে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *