Headlines

মনু নদীর বাঁধ সংস্কারে বাংলাদেশি বাধা! ঘটনাস্থলে মন্ত্রী টিংকু রায়

ঊনকোটি জেলার কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় মনু নদীর বাঁধ সংস্কারকে ঘিরে দেখা দিয়েছে সীমান্ত সংক্রান্ত জটিলতা। বাঁধের একটি অংশের সংস্কার কাজে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দেওয়ায় বর্তমানে ওই অংশের কাজ বন্ধ রয়েছে।শুক্রবার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও অন্যান্য আধিকারিকরা।ঘটনাস্থলে গিয়ে মন্ত্রী বাঁধের বর্তমান পরিস্থিতি পরিদর্শন করেন এবং অসম্পূর্ণ সংস্কার কাজের বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করেন। সীমান্ত সংক্রান্ত জটিলতার কারণে বন্ধ থাকা কাজ কীভাবে পুনরায় শুরু করা যায়, তা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়।স্থানীয়দের নিরাপত্তা ও নদীভাঙন রোধে বাঁধ সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *